১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থী মোহাম্মদ আলী


মোহাম্মদ আলী। দুই হাত নেই তার। এ অবস্থায় অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে অদম্য এ শিক্ষার্থী। ডান পা দিয়ে তিনি লেখা ও খাওয়ার কাজ করেন। পা দিয়ে লিখে তিনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষা ভালোভাবে শেষ করেছেন। তিনি এবার চট্টগ্রাম জেলায় লোহাগাড়া উপজেলার বার আউলিয়া কলেজ কেন্দ্র থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তিনি উপজেলা সদরে মোস্তাফিজুর রহমান কলেজের ছাত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হরিদাঘোনা এলাকার আমিন শরীফ ও শামসুন্নাহারের সন্তান। জন্ম থেকে সে প্রতিবন্ধী। অভাব-অনটনের সংসারে কষ্ট করে মা-বাবা তাকে লালন-পালন করে যাচ্ছে। মোহাম্মদ আলী ২০০৯ সালে উত্তর বড়হাতিয়া প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি ও ২০১৫ সালে বড়হাতিয়া বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। পা দিয়ে লিখে এসএসসিতে “এ” মাইনাস পেয়েছে। ক্রিকেট-ফুটবলও খেলে সে। কাঁধে ব্যাট চেপে ধরে ক্রিকেট খেলায় ব্যাটিংও করে।
মোহাম্মদ আলী বলেন, আমার দুই হাত নেই তো কী হয়েছে? আমি মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই। লেখাপড়া শেষে চাকরি করব। মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ মো. মফিজুর রহমান বলেন, মোহাম্মদ আলী কলেজে নিয়মিত ক্লাস করত। কলেজের প্রতিটি অভ্যন্তরীণ পরীক্ষায় ফলাফল ভালো করেছে। এইচএসসি পরীক্ষায়ও ভালো ফল করবে বলে আমরা আশা করছি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান বলেন, পরীক্ষার হলে মোহাম্মদ আলীর পা দিয়ে লেখার অদম্য মনোবল দেখে আমি অভিভূত। পা দিয়ে সুন্দরভাবে লিখে অসম্ভবকে সম্ভব করে যাচ্ছে অদম্য এ প্রতিবন্ধী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।