মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেয়ার করুন

 


সংবাদ বিজ্ঞপ্তি:

পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর হাই ডেফিনেশন স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দশম বর্ষে পদার্পণ উৎসব শেষ হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী।
এসএ টিভির রিপোর্টার আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক এনটিভির প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আইয়ের রিপোর্টার সরওয়ার আজম, মানিক, ইউএনবির প্রতিনিধি দীপক শর্মা দীপু, দ্যা নিউ নেশনের প্রতিনিধি মোহাম্মদ জুনাইদ, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, চ্যানেল-২৪ এর প্রতিনিধি নুপা আলম, একুশে টিভির প্রতিনিধি আবদুল আজিজ, দৈনিক কক্সবাজারের রিপোর্টার মাহবুবুর রহমান, এশিয়ান এইজের প্রতিনিধি চঞ্চল দাশ গুপ্ত, ডিবিসি নিউজের প্রতিনিধি শংকর বড়ুয়া রুমি, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আয়ুবুল ইসলাম, জিটিভির প্রতিনিধি ওমর ফারুক হিরু, বিটিভির চিত্র সাংবাদিক রোতাব চৌধুরী, দেশবিদেশ পত্রিকার সাইফুল ইসলাম, কক্সটিভির রিপোর্টার মিজানুর রহমান, নিউজ বাংলার প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সি-প্লাস টিভির প্রতিনিধি এহেছান কুতুবী, রাইজিং বিডির প্রতিনিধি তারেকুর রহমান, কোহেলিয়া টিভির বোরহান উদ্দিন রাব্বানীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

প্রসঙ্গত: “সাথে আছি সবসময়, সারা বিশ্বময়” এ শ্লোগানকে ধারণ করে ২০১২ সালের ১৯ জানুয়ারী সম্প্রচারে এসেছিলো এসএ টেলিভিশন।

শেয়ার করুন