২৪ এপ্রিল, ২০২৬ | ১১ বৈশাখ, ১৪৩৩ | ৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য রোড শো

নিজস্ব প্রতিনিধি:
আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস।
এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পর্যটন মেলার আয়োজন করেছে কক্সবাজারের জেলা প্রশাসন।
মেলার প্রচারণার অংশ হিসেবে রোড শো করেছে ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)।
গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সুগন্ধা পয়েন্ট থেকে রোড শো আরম্ভ হয়। কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।
টুয়াক সভাপতি এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সহকারী পুলিশ সুপার চৌধুরী মিজানুজ্জামান।
কর্মসূচিতে টুয়াক সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পর্যটনের অন্যতম অনুষঙ্গ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী চাঁদের গাড়িতে চড়ে বর্ণাঢ্য এ কর্মসূচিতে অংশগ্রহণ করে স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। বিশাল রোড শো টি হিমছড়ি, ইনানী হয়ে পাটোয়ারটেক পর্যন্ত যায়।
ব্যতিক্রমী এই কর্মসূচিতে থেকে পর্যটকরা বেশ আনন্দ উপভোগ করেছে। একসঙ্গে সুগন্ধা পয়েন্ট থেকে পাটুয়ারটেক পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছে তাদের। এতে পর্যটকদের আনন্দ-উচ্ছ্বাসের কমতি ছিল না।
এ প্রসঙ্গে টুয়াক সভাপতি এম রেজাউল করিম বলেন, বিশ্ব পর্যটন দিবসকে ঘিরে জেলা প্রশাসনের কার্নিভাল সফল ও সুন্দর করতে টুয়াক নিরলস কাজ করছে। তার অংশ হিসেবেই রোড শো আয়োজন করা হয়েছে। বিশেষ দিবসটিতে পর্যটকদের জন্য থাকছে বিশেষ সুযোগ-সুবিধা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।