৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

পর্যটন এলাকা ইনানীতে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড

কক্সবাজারসময় ডেস্কঃ

বাংলাদেশ মৎস্য অধিদপ্তর থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ২২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় পর্যটন নগরী কক্সবাজারের ইনানীতে অভিযান চালিয়ে ৫০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জালিয়াপালংয়ের ইনানী মোহাম্মদ শফির বিল নৌঘাটে কোস্ট গার্ডের প্রধান মোঃ রুবেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়ে বিনষ্ট করে দেয়া হয়।

সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ডের প্রধান মোহাম্মদ রুবেল জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপালংয়ের ইনানীর শফিরবিল নৌঘাটে অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। এসময় তারা ৫০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়। পরে তা পুড়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকারও অধিক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।