২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

পর্যটকদের ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল ওরা ৬ জন, র‌্যাবের অভিযানে ভন্ডুল 

নিজস্ব প্রতিবেদক:
সমুদ্র শহর কক্সবাজারের কলাতলী সৈকত এলাকায় পূজার ছুটিতে আসা পর্যটকদের ছিনতাইয়ের পরিকল্পনাকারি ছিনতাইকারি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।
ছিনতাইকারি চক্রের সদস্যরা হলেন শহরের দক্ষিণ ঘোনারপাড়ার নুরুল ইসলামের ছেলে মো. নুরুচ্ছফা (২৬), সমিতি পাড়ার সিরাজের ছেলে মো. রুবেল (২০), একই এলাকার আমান উল্লাহর ছেলে মাহমুদুল হাসান (২০), মো. মতলবের ছেলে মো. আয়াছ (১৯), রিয়াজের ছেলে মো. রমজান (২০) ও মো. আবদুস সালামের ছেলে মো. রফিক (১৯)। এদের মধ্যে প্রথমজন ছাড়া অন্য সবাই শহরের ১নং ওয়ার্ডের সমিতি পাড়ার বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারি পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
র‌্যাব জানিয়েছে, র‌্যাব গোপন সংবাদে জানতে পারে, কক্সবাজার শহরের কলাতলী ডলফিনস্থ একটি হোটেল এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে কয়েকজন লোক অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে ওই স্থানে অভিযান চালানো হয়। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টাকালে ৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩টি ছুরি, একটি হাতুড়ি, একটি টর্চলাইট, একটি ছোট লোহার শাবল ও দুইটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
র‌্যাবের দাবি, দূর্গাপূজা উপলক্ষে চারদিনের টানা ছুটিতে কক্সবাজারে আসা পর্যটকদের টার্গেট করে সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোবাইল, টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা।
ধৃত ৬ জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে, তারা বিভিন্ন সময় পর্যটকদের আটকে রেখে পরিবারের কাছে বিশাল অংকের মুক্তিপণ আদায় করতো।
এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দেয়া হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা মো. কামরুজ্জামান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।