মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

হার্ডলাইনে কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশ

পর্যটকদের ছবি তুলতে অনুরোধ করতে পারবে না ফটোগ্রাফাররা

শেয়ার করুন

 


বিশেষ প্রতিবেদক:

বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে ঘুরতে যাওয়া পর্যটকদের সঙ্গে প্রায়ই স্থানীয় ফটোগ্রাফারদের ঝামেলার কথা শোনা যায়। অপ্রয়োজনে বেশি ছবি তুলে টাকা হাতিয়ে নেয়ার খবরও আছে। তাই পর্যটকবান্ধব কক্সবাজার গড়ে তুলতে ফটোগ্রাফারদের নিয়মের মধ্যে আনার উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো.জিল্লুর রহমানের নির্দেশে গতকাল বৃহস্পতিবার ফটোগ্রাফারদের সাথে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করেন কক্সবাজার টুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম ভূঁইয়া। এতে বেশ কিছু সিদ্ধান্তও নেয়া হয়। বলা হয়েছে, কোনো পর্যটককে ছবি তুলতে কেউ অনুরোধও করতে পারবে না। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।

১)ট্যুরিস্টের সঙ্গে অবশ্যই ভাল ও সৌজন্য মূলক আচরণ করতে হবে।
২)ট্যুরিস্ট তার পছন্দের কিছু ছবি নিতে চাইলে সর্বোচ্চ ৫ টাকা করে নিতে পারবে।
৩) উঠানো সব ছবি নিতে চাইলে ছবি প্রতি সর্বোচ্চ ৩ টাকা করে নিতে পারবে।
৩)একই ছবি একাধিক বার উঠিয়ে ট্যুরিস্টকে তা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা যাবে না।
৪)উঠানো ছবির বিষয়ে ট্যুরিস্টের কোন আপত্তি থাকলে সবগুলো ছবি ট্যুরিস্টকে না দিয়ে ডিলিট করে দেওয়ার হুমকি দেয়া যাবে না।
৫) ছবি উঠানো সংক্রামে ট্যুরিস্টের সাথে দ্বিমত দেখা দিলে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় সমাধান করতে হবে।

পুলিশ কর্মকর্তা মনিরুল জানান, প্রতিনিয়ত কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে আসা পর্যটকদের সাথে কথা বলে তাদের অনুভূতি ও বিভিন্ন বিষয় জানেন ট্যুরিস্ট পুলিশ। শুধু ফটোগ্রাফারদের হয়রানী বন্ধ নয়। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছে ট্যুরিস্টি পুলিশ কক্সবাজার।

তিনি আরও জানান, ইতিমধ্যে পর্যটকদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা ও পর্যটকদের সাথে ভালো ব্যবহার করা জন্য বিচ বাইক ড্রাইভারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।কক্সবাজারে আগত পর্যটকরা যেকোন সমস্যায় ট্যুরিস্ট পুলিশের ০১৩২০১৫৯০৮৭ নাম্বারে সেবা নেয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম।

শেয়ার করুন