মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পর্যটক হয়রানির অভিযোগে দুই ফটোগ্রাফার আটক

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক:

চাহিদার অতিরিক্ত ছবি উত্তোলন ও ক্যামেরায় পানি লাগার অভিযোগে টাকা দাবি করে পর্যটক হয়রানির অভিযোগে দুই ফটোগ্রাফার আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
তারা হলেন, মোঃ গোলাম রাব্বি ও
মোঃ মতিন হাওলাদার।
মঙ্গলবার (২৩ আগস্ট) তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
তিনি জানান, একজন পর্যটকের ৪০ টি ছবি তোলার মৌখিক চুক্তি করে অতিরিক্ত টাকা দাবি করে ৩১৯ নম্বর ধারী মোঃ গোলাম রাব্বি নামের ফটোগ্রাফার। চাহিদা মাফিক টাকা না দিলে পর্যটকের সব ছবি জোর করে মুছে ফেলে।
ঢাকার নবাবগঞ্জ থেকে আগত পর্যটক মোঃ আশিক রানা (১৯) সাগরে গোসল করতে নামলে ১০৬ নাম্বারধারী ফটোগ্রাফার মোঃ মতিন হাওলাদারের ক্যামেরায় পানি লাগার অভিযোগে পর্যটককে কলার ধরে উপরে নিয়ে যায় এবং ৫ হাজার টাকা দাবি করে। ঘটনাটি দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ সসস্যদের নজরে গেলে ফটোগ্রাফারের কাছ থেকে পর্যটককে উদ্ধার এবং ফটোগ্রাফারকে আটক করা হয়।
মোঃ রেজাউল করিম জানান,  ভুক্তভোগী পর্যটক ট্যুরিস্ট পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন। আটক ফটোগ্রাফারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, যে কোন অভিযোগের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নিয়ে থাকে ট্যুরিস্ট পুলিশ।
পর্যটকদের যে কোন অভিযোগ ট্যুরিস্ট পুলিশকে জানানোর অনুরোধ জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।

শেয়ার করুন