৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পরীক্ষা-নিরীক্ষা চলছে আল্লামা শফীর

রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন হেফাজতে ইসলামির আমির আল্লামা আহমেদ শফী হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগব্যাধিতে ভুগছেন।

আজ (মঙ্গলবার) বিকেলে আইসিইউতে অধ্যাপক ডা. নুরুজ্জামানের অধীনে ভর্তির পর কার্ডিওলজিস্ট ডা. মিজানুর রহমান শারীরিক অবস্থা দেখে বার্ধক্যজনিত বিভিন্ন রোগব্যাধির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে রক্তসহ বিভিন্ন রুটিন পরীক্ষা করতে দেন। সন্ধ্যার পর আরও কয়েকজন ডাক্তার তাকে দেখতে আসার কথা রয়েছে।

হাসপাতালটির সিনিয়র ম্যানেজার (প্রশাসন) মোতাহার হোসেন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এসব তথ্য জানিয়ে বলেন, আল্লামা আহমেদ শফীর পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখবেন। হাসপাতাল কর্তৃপক্ষ আগামীকাল সকালে তার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করবেন বলে জানান তিনি।

৯৬ বছর বয়সী আহমেদ শফী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। এ বছরের ফেব্রুয়ারি মাসে তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসা নেন। তিনি বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমির।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।