১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

পরিস্থিতি বিবেচনা করে রোহিঙ্গাদের ঠেঙ্গার চরে পুনর্বাসনের সিদ্ধান্ত : ওবায়দুল কাদের

পরিস্থিতি বিবেচনা করে সরকার রোহিঙ্গাদের হাতিয়ার ঠেঙ্গার চরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, রোহিঙ্গাদের শুরু পুনর্বাসন নয়, তাদের জীবিকা-জীবিকাও নিশ্চিত করা হবে। আর যতদিন মিয়ানমার সরকার এসব মানুষকে ফেরত নেবে না ততদিন মানিবক সহায়তা অব্যাহত থাকবে।

রোববার সকালে কক্সবাজার শহরের কলাতলীতে সৌন্দর্যবর্ধন ও একটি সড়কের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এখানে প্রতিনিয়ত দেশি-বিদেশি পর্যটকরা বেড়াতে আসেন। যদি এই শহরটা রোহিঙ্গাদের কারণে আরো ভরা আক্রান্ত হয়, তাহলে তো দেশের মানুষের বিনোদনের জায়গা আর থাকল না। তাই পর্যটন শহর কক্সবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রোহিঙ্গাদের হাতিয়ার কাছে ঠেঙ্গার চরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এসময় মন্ত্রী আরো বলেন, আগামি এপ্রিল মাসে বহু প্রত্যাশিত মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পর্যটন শিল্পের বিকাশে এটি হবে অনন্য সংযোজন।

এসময় মন্ত্রী সাথে সংসদ সদস্য আবদুর রহমান বদি, সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তারেক ইকবাল, জেলা প্রশাসক মো: আলী হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফাসহ পদস্থ সরকারী কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।