১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

পরিচ্ছন্নতায় ঝাড়ু দিলেন ইউএনও

হাফিজুুুল ইসলাম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের বাজার প্রাঙ্গনসহ প্রধান সড়কে যত্রতত্র ময়লাআবর্জনার কারণে দিনে দিনে পর্যটন সম্ভাবনাময় এলাকাটি কেমন যেন ভাগাড়ে পরিণত হয়েছে। তাই পরিচ্ছন্ন এলাকা গড়ে তুলতে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি নিজেই হাতে তুলে নিলেন ঝাড়ু আর ময়লা পরিস্কারের বেলচা। তিনি বলেন, পরিচ্ছন্ন নাইক্ষ্যংছড়ি গড়ে তোলা তাঁর একটি স্বপ্ন।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল এগারটায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পরামর্শে- শোভাযাত্রার মধ্য দিয়ে নাইক্ষ্যংছড়ি বাজার এবং থানা মোড়ে ফেলে রাখা ময়লাআবর্জনা পরিস্কারের

উদ্যোগ নেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী। প্রধান অতিথি হিসাবে কর্মসূচীর উদ্বোধন করেন ইউএনও সাদিয়া আফরিন
কচি।

এসময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ’সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্ন অভিযান উদ্বোধনকালে ইউএনও সাদিয়া আফরিন কচি বলেন, পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। নিজেকে এবং নিজের আঙিনাসহ নাইক্ষ্যংছড়িকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে । আগে নিজের আঙিনা
পরিষ্কার করুন। তখন পাশের মানুষও আপনাকে দেখে উদ্যোগী হবেন। এতে ধীরে ধীরে নাইক্ষ্যংছড়ি পরিচ্ছন্ন উপজেলায় পরিণত হবে। সুন্দর এই উদ্যোগের জন্য
তিনি সদরের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীকে ধন্যবাদ জানান।
এদিকে সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী তাঁর বক্তব্যে, ভালো কাজের জন্য এলাকাবাসী ও ব্যবসায়ীদের সহায়তা চেয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।