৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৯ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পবিত্র হজ্ব পালনে সৌদি আরব গেছেন কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম বদিউল আলম

সংবাদ বিজ্ঞপ্তিঃ উখিয়ার কোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘদিনের খাদেম, সহকারী ইমাম মো. বদিউল আলম পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি।
এদিকে অল্প সময়ে সৌদি আরব গমনকালিন পিতার বিদায়বেলায় নিকটাত্বীয় ও শুভাকাঙ্খিদের সাথে দেখা করে যেতে না পারায় দু:খ প্রকাশপূর্বক দোয়া কামনা করেছেন বদিউল আলমের বড় ছেলে এস.এ টেলিভিশনের সাংবাদিক ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার বার্তা সম্পাদক আহসান সুমন।
প্রসঙ্গত: বার্ধক্যজনিত রোগে বেশ কয়েকদিন ধরে তিনি শারিরিকভাবে অসুস্থ ছিলেন। পরে বিশেষজ্ঞ ডাক্তারদ্বারা চিকিৎসা নেয়ার পর কিছুটা সুস্থ্য হয়ে অবশেষে জীবনের সর্বোচ্চ ইচ্ছা হজ¦ পালনের উদ্দেশ্যে রওনা দেন ধর্মপরায়ন এই মানুষটি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।