২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পবিত্র গঙ্গা’র স্রান বুধবার ॥ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন

gonga puja news pic-1
সনাতনী সম্প্রদায়ের পবিত্র গঙ্গা’র স্রান বা মহা বারুণী ¯œান ১৮ মার্চ। সনাতনী কৃষ্টি ও ভাবধারা এবং লোকজ ঐতিহ্যের অন্যতম ধর্মাচার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির এই বারুণী ¯œানকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এ বছর কক্সবাজার জেলা অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের। এর মধ্যে রয়েছে আগামীকাল ১৮ মার্চ বুধবার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে শ্রীশ্রী গঙ্গাপূজা, শ্রী গীতা পাঠ, শ্রী গুরু পূজা, ভাগবতীয় আলোচনা, ভজন কীর্তণ, ফ্রি চিকিৎসা সেবা, ঔষুধ বিতরণ ও মহা প্রসাদ বিতরণ। এই মাঙ্গলিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন। প্রধান অতিথি থাকবেন মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক। ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ চট্টগ্রামের বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক অজিত দাশ ও বার আউলিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক স্বপন চৌধুরী। গীতাপাঠ ও সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট কণ্ঠশিল্পী প্রদর্শন দেবনাথ ও তার দল। উক্ত অনুষ্ঠানমালার প্রতিটি পর্বে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য মহা বারুণী ¯œান ও শ্রীশ্রী গঙ্গাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ ধর, অর্থ সম্পাদক রতন ধর ও সাধারণ সম্পাদক দীলিপ ধর অনুরোধ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।