মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

‘পদ্মা সেতুতে মানুষের মাথা লাগার খবর গুজব’

শেয়ার করুন

পদ্মা সেতুর নির্মাণ কাজে মানুষের মাথা লাগবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি গুজবের ব্যাপারে দেশবাসীকে সর্তক করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় পদ্মা সেতুর প্রকল্প পরিচালকের পক্ষ থেকে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে এ ধরনের গুজবে কান না দিতে অনুরোধ করা হয়েছে।
গত বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বলা হচ্ছে, পদ্মা সেতুর নির্মাণকাজে ১ লাখ শিশুর মাথা প্রয়োজন। এ উদ্দেশ্যে বিভিন্ন জেলায় ৪২টি টিম শিশুদের অপহরণ করছে। বিষয়টি সেতু কর্তৃপক্ষের নজরে আসার পর বিভিন্ন গণমাধ্যমে তাদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রিমহল এ গুজব ছড়াচ্ছে।
এ ধরনের অপপ্রচার আইনত দণ্ডনীয় অপরাধ। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৭১ ভাগ।

শেয়ার করুন