২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

পদুয়ায় দীর্ঘ ১শ বছরের পুরানো মন্দিরে চলাচলের রাস্তাটি দখলের অভিযোগ

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া হিন্দু বাড়ই পাড়া এলাকায় দীর্ঘ ১শ বছরের পুরনো চলাচলের রাস্তা জোরপূর্বক প্রতিপক্ষরা দখল করার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উক্ত এলাকার বাসিন্দা মৃত সোনারাম দে`র পুত্র অসহায় সুনীল দে(৪৮) উক্ত প্রতিবেদককে জানিয়েছেন,তারা রাস্তাটি দিয়ে দীর্ঘ ১বছরের পুর্ব থেকে দেখে আসছেন যে,সড়কটি সবার জন্য উন্মুক্ত ছিল।এ রাস্তা দিয়ে এলাকার সার্বজনীন শ্রী হরি মন্দিরে বিভিন্ন পুজার সময় চলাচল করে থাকে। তিনি আরো জানিয়েছেন,প্রতিপক্ষ ওই এলাকার মৃত যতীন্দ্র লাল দে এর পুত্র পেলোরাম দে(৪৭) ও পরিমল দে(৪৫) সহ আরো ৫/৮জনের দলবল নিয়ে ২৪নভেম্বর বিকেলে জোরপুর্বক চলাচলের রাস্তার উপর গাছের খুঁটি দিয়ে দখল করার পায়তারা চালাচ্ছে। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ার কারণে তারা তাদের বিরুদ্ধে কিছুই করার সাহস পাচ্ছেনা।অসহায় সুনীল দে এলাকার লোকজন ও মন্দিরে চলাচলের রাস্তা রক্ষার সুবিধার্থে আইনের আশ্রয় নিবেন বলেও উক্ত প্রতিবেদককে জানান।অন্যদিকে,প্রতিপক্ষদের মুঠোফোন না পাওয়ায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।