২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

পদুয়া ডায়াগনস্টিক সেন্টার এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার তেওয়ারীহাটস্থ স্বনামধন্য রোগ নিরুপনী কেন্দ্র পদুয়া ডায়াগনস্টিক সেন্টার এর বার্ষিক সাধারণ সভা /১৬ গত ১১ জানুয়ারী বুধবার দুপুর ১ টায় হল রুমে শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে অনুষ্টিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক (অব:) উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ও উক্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আবদুল কাইয়ুম। শেয়ার হোল্ডারদের মধ্যে আলোচনা করেন বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী ও পদুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবছার আহমদ, বিশিষ্ট পল্লী চিকিৎসক অনিল কান্তি ধর, শুভাশীষ রায়, সুকুমার দে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট দিদুল সিকদার প্রমুখ। সভায় গত ২০১৬ অর্থ বছরের হিসাব উপস্থাপন করেন প্রতিষ্ঠানের পরিচালক ও সাংবাদিক মোঃ সাইফুল্লাহ্‌ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত মোঃ ফরিদুল আলম, আবদুল আজিজ, মোস্তাক আহমদ এবং নার্স জয়নাব বিবি ও শরমিন আক্তার। উক্ত সভায় বক্তারা উক্ত প্রতিষ্ঠানকে শুধু ব্যবসায়িক মনোভাব না করে সেবামূলক প্রতিষ্ঠানে রুপান্তর করার আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।