মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

শেয়ার করুন

jhon-key-sm20161205064312
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। ফলে দীর্ঘ আট বছরের দায়িত্বের ইতি টানতে যাচ্ছেন তিনি।

ন্যাশনাল পার্টির এ নেতা বলেন, ‘এটা আমার জন্য এযাবত কালের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। জানিনা ভবিষ্যতে আমি কী করবো’।

এরই মধ্যে ক্যাবিনেটকে তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এ বিষয়ে জানাতে ওয়েলিংটনের স্থানীয় সময় সোমবার বেলা পৌনে একটায় সংবাদ সম্মেলনের ডেকেছেন তিনি।

১২ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং এরই মধ্যে জাতীয় নেতারা জরুরি বৈঠকে বসে নতুন নেতৃত্ব ঠিক করবেন।

জন কি বলেন, ‘ডেপুটি প্রধানমন্ত্রী বিল ইংলিশকে নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে আমি ভোট দেব এবং তার নামই সুপারিশ করবো’।

শেয়ার করুন