১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

পথশিশুদের সম্পদে পরিণত করতে হবে : আ জ ম নাছির

nashir-pic20161025203608
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পথশিশুদের অবহেলা না করে সম্পদে পরিণত করতে হবে। সমাজের অবহেলার কারণে তারা পরিস্থিতির শিকার। পরিবার এবং সমাজের অবহেলা আর দায়িত্ববোধ না থাকার কারণে এসব পথশিশুরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের চান্দগাঁও স্বাধীনতা পার্কে পূর্বাশার আলো শিশু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, পথশিশুদের পড়ালেখার পরিবেশ নিশ্চিত করে আলোকিত মানুষ হওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
চট্টগ্রাম মহানগরীকে শিশুবান্ধব নগরীতে পরিণত করতে কর্পোরেশনের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। তাদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন।

উৎসবে উপস্থিত শিশুদের শিক্ষাসামগ্রী ও বস্ত্র প্রদান করা হয়। শিশু উৎসবে অংশ নেন শিশু সংগঠন সহযাত্রী, চারুলতা ও নগরফু ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, শ্রমিক নেতা সফর আলী প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।