১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

পটিয়ায় সৌদিয়া বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১২

কক্সবাজারসময় ডেস্কঃ পটিয়া বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দ্রুতগতির ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কের পাশের ধানক্ষেতে উল্টে পড়ে।

এতে প্রাথমিকভাবে একজন নিহত এবং ১২ জন আহত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার স্টেশন।

পটিয়া ফায়ার স্টেশন অফিসার (এসও) সৌমেন বড়ুয়া জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাস সড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে। খবর পেয়ে ফায়ার স্টেশনের লোকজন পুলিশের সহযোগিতায় উদ্ধার কাজ চালাচ্ছে।

তিনি বলেন, বেলা ১টা পর্যন্ত ওই বাস থেকে একজনের মরদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।

তবে নিহত ও আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।