২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩ | ১১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

পটিয়া থানা পুলিশের অভিযানে ২৪ রোহিঙ্গা গ্রেপ্তার

কক্সবাজারসময় ডেস্কঃ রোহিঙ্গা গ্রেপ্তারে পটিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে নেমেছে। গতকাল (শুক্রবার) ভোররাতে পটিয়া পৌর সদরের ৮নং ওয়ার্ডের গোবিন্দারখীল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বয়সের ২৪ জন রোহিঙ্গাকে পুলিশ গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে পটিয়া পৌর সদরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে রোহিঙ্গারা বসতি গড়ে তুলেছে। যাদের মধ্যে অনেকে ভোটার কার্ড ও জন্মনিবন্ধন পর্যন্ত সৃষ্টি করেছে। কেউ কেউ বিয়েশাদি করে সংসার জীবন শুরু করেছে।

অভিযোগ ওঠেছে, রোহিঙ্গাদের কারণে সম্প্রতি পটিয়ায় গরু চুরি থেকে শুরু করে ছিনতাই বেড়েছে। এছাড়া কিশোর গ্যাংকে জড়িয়ে পড়ছে রোহিঙ্গা কিছু যুবক। ফলে অপরাধ ঘটছে।

 

গতকাল (শুক্রবার) ভোররাতে অভিযান চালিয়ে রোহিঙ্গা নাগরিক নেজাম উদ্দিন (৬৫), শহীদুল ইসলাম (১৯), শফিক আলম (১৯), আবদুল কালাম (৪২), মো. হোসেন (২১), জিয়াউর রহমান (১৯), সাইফুল ইসলাম (১৯), ইউসুফ (২০), নবী হোসেন (৩৭), আমিন (৪২), ইলিয়াছ (৩০), আবদুর রাজ্জাক (২৫), নুরুল আমিন (৪০), আনোয়ার ছাদেক (২১), জিয়াউর রহমান (১৯), আহমদ কবির (৪৫), মজিবুর রহমান (১৯), শরীফ (১৯), বশির আহমদ (৫৫), আবদুল মোনাফ (৬০), আলী আহমদ (১৯), আবদুস ছালাম (৪৮), মো. জুনায়েদ (৪২), মো. কাশেম (৩৯) কে গ্রেপ্তার করা হয়েছে। পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন ও উপ-পরিদর্শক এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের গ্রেপ্তার করেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার, টেকনাফ এলাকার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে ও আগে থেকে বেশ কিছু রোহিঙ্গা পটিয়া উপজেলার হাইদগাঁও, কচুয়াই, কেলিশহরের পাহাড়ি এলাকা ছাড়াও পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে ভাড়া বাসা নিয়ে বসবাস করছে। একশ্রেণীর লোভী মানুষ তাদেরকে আশ্রয়প্রশ্রয় দিচ্ছে। যার কারণে অপরাধ দিন দিন বাড়ছে। এর আগে হাইদগাঁও ইউনিয়ন থেকে ৪২ জন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করে উখিয়া ক্যাম্পে পাঠানো হলেও অনেকে সেখান থেকে পুনরায় ফিরে এসেছে। সম্প্রতি পটিয়ার বিভিন্ন এলাকায় গরু চুরি, মোবাইল ফোন ছিনতাই, কিশোর গ্যাং, ঝাপটাবাজির কারণে পুলিশ সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে নেমেছে। রাত ১২টার পর কোন দোকানপাট খোলা না রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে থানা পুলিশ জানিয়েছে। কারণ অপরাধীরা চায়ের দোকানে রাতভর আড্ডা দিয়ে পরে চুরি, ছিনতাইসহ অপরাধে জড়িয়ে পড়ছে। আশিয়া বাংলা বাজার, মৌলভীহাট, ধলঘাট, ভাটিখাইন, রেলস্টেশন, কালীগঞ্জ ব্রিজ, মুরালী ব্রিজ, খরনাসহ সীমান্ত এলাকায় দোকানপাট খোলা থাকার কারণে অপরাধীরা আড্ডা দিচ্ছে। এদিকে গরু চুরির সঙ্গে কিছু কসাই সম্পৃক্ত থাকারও তথ্য মিলেছে বলে ওসি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।