৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৬ মাঘ, ১৪৩২ | ২০ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

পটিয়ার শান্তির হাটে শ্যামলী ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত:২

 নিউজ ডেস্ক: চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়াার শান্তির হাট এলাকায় একটি লোকাল বাস ও শ্যামলী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে থানার ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক।

বিমল চন্দ্র ভৌমিক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত পাঁচ থেকে ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইঁয়া জানান, শান্তিরহাট এলাকায় দুটি বাসের দুর্ঘটনায় দু্ইজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।