১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী বলেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এদেশের পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সুন্দর একটি রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার ( ১৯ মার্চ ২৫ ইং) বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ উখিয়া শাখার উদ্যোগে উখিয়া প্রেস ক্লাব হলরুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এর পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরতে হবে।  বিগত সরকার আমলে সাংবাদিকরা নির্যাতিত ছিলেন,  এখন সাংবাদিকতা স্বাধীন।

এতে মোহাম্মদ জালাল উদ্দিন কাউসার এর কুরআন তেলওয়াত’র মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম-বিপিজেএফ উখিয়া শাখার সভাপতি আরফাত চৌধুরী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা হতে হবে পুরো সত্য, আংশিক নয়। সাদাকে সাদা আর কালকে কাল বলতে হবে। সকল ভয়-ভীতি ও লোভ-লালসার উর্ধে উঠে জাতির সামনে সত্য তুলে ধরতে হবে। যারা এ চ্যালেঞ্জ মোকাবিলার সাহস রাখেন না, তাদের জন্য অন্তত সাংবাদিকতা নয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা জামায়াতের অফিস ও প্রচার সেক্রেটারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উখিয়া প্রেসক্লাবের আহবায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার, সদস্য সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম বিপিজেএফ এর সাংগঠনিক সম্পাদক পলাশ বড়ুয়া, অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক জসিম আজাদ, পেশাদার সাংবাদিক ফোরাম উখিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উখিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।