মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পঞ্চাশ টিক্কা বিয়ারী!

শেয়ার করুন

50 takaপঞ্চাশ টাকার ফেরিওয়ালা তারা। ক্রেতা-গ্রাহকদের কাছে প্রচলিত কথায় পঞ্চাশ টিক্কা বিয়ারী অর্থাৎ পঞ্চাশ টাকার ব্যাপারী। বিশাল ঝুড়িতে প্লাষ্টিকের রকমারি পণ্য সাজিয়ে কক্সবাজারের অলি-গলিতে ঘুরে বেড়ান তারা। তবে সব পণ্যের দাম পঞ্চাশ টাকার মধ্যে। প্লাষ্টিক ও এ্যালুমিনিয়ামের ঝুড়ি, হাড়ি-পাতিল,  মগ, বোল, প্লেট, বাচ্চাদের খেলনা, মেয়েদের মাথার ফুল, ঝাঁকা, আয়না, ব্রাশ ও টুথ পেষ্টসহ বিভিন্ন গৃহস্থালি ও নিত্যপণ্য বিক্রি করেন তারা। আবাসিক ও ঘনবসতি অধ্যুষিত এলাকায় এসব ফেরিওয়ালারা হাঁক দিয়ে পণ্য বিক্রি করেন সারা দিন। ফেরি ওয়ালা আব্দুল কাইয়ুম ও জুয়েল জানান, প্লাষ্টিক নির্মিত রকমারি পণ্য থেকে পঞ্চাশ টাকার মধ্যে দ্রব্য সামগ্রী বাচাই করে ঝুড়িতে সাজান আগের রাতে। সকালে এসব পণ্য বিক্রির জন্য অলি-গলিতে ঘুরে বেড়ান। সারাদিন বেচা-বিক্রির শেষে ৩০০/৪০০ টাকা লাভ থাকে বলে জনান তারা। বাহারছড়ার গৃহবধু সারজিনা জানান, গৃহস্থালী ও নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য এসব ফেরিওয়ালার কাছে সস্তায় পাওয়া যায়। পঞ্চাশ টাকার প্যাকেজের মধ্যে পণ্য ফেরি করার কারণে  এরা পঞ্চাশ টিক্কা বিয়ারী নামে পরিচিত।

শেয়ার করুন