১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

ফলোআপ

নয়াপাড়া শরণার্থী ক্যাম্প আইসির উপর হামলাকারী আটক

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ী আইসির উপর হামলার প্রধান আসামী ছৈয়দ আহমদকে আটক করেছে পুলিশ।
জানা যায়,২২অক্টোবকর বিকাল ৪টারদিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ডি-ব্লকের রোহিঙ্গারা পুলিশের আইসির উপর হামলা মামলার প্রধান আসামী সৈয়দ আহমদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত)শেখ আশরাফুজ্জামান জানান,পুলিশের উপর হামলা মামলার প্রধান আসামী সৈয়দ আহমদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার বিকালে সৈয়দ আহমদের ১ম স্ত্রী দিল বাহার,২য় স্ত্রী আরেফা ও ছেলে ইব্রাহিমকে আটক করে কারাগারে প্রেরন করা হয়েছে। এই মামলায় এই পর্যন্ত ৪জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য ঘটনার দিন সকালে ক্যাম্প অভ্যন্তরে অনুমতি ছাড়া দোকান ঘর নির্মাণে বাঁধা দিলে পুলিশ ফাঁড়ীর আইসি কবির হোসেন হামলায় আহত হন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।