মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

নৌবাহিনীর উদ্যোগে জাটকা সংরক্ষন অভিযান

শেয়ার করুন

জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ‘জাটকা সংরক্ষণ’ অভিযান সমাপ্ত করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানের অংশ হিসেবে গত ২৪ মে হতে ৩১ মে ২০১৫ পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী দেশের উপকূলীয় অঞ্চলসহ দক্ষিণাঞ্চলের নদ-নদী এবং সংশ্লিষ্ট ইলিশ প্রজনন এবং জাটকা বিচরণ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫৩ লক্ষ টাকা মূল্যের অবৈধ জব্দ জাল করেছে। অভিযানটি গত ১৫ মার্চ ২০১৫ হতে শুরু হয়ে ৩১ মে ২০১৫ তারিখ পর্যন্ত পরিচালিত হয়। এসময় দেশের জাটকা সমৃদ্ধ বিভিন্ন নদ-নদীসমূহে অভিযান পরিচালনার মাধ্যমে সর্বমোট প্রায় ৪০ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ১ কোটি ৪৫ লক্ষ ১৮ হাজার মিটার অবৈধ জাল আটক করে।
জাটকা সংরক্ষণ প্রকল্পের আওতায় বাংলাদেশ নৌবাহিনীর ‘জাটকা সংরক্ষণ’ অভিযান কার্যক্রম ২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নদ-নদী ও উপকূলীয় অঞ্চলে জাটকা ও কারেন্ট জালসহ অন্যান্য অবৈধ জাল উদ্ধারে নিয়োজিত ছিল। অভিযানে আটককৃত জালসমূহ স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। উল্লেখ্য, নৌবাহিনী কর্তৃক পরিচালিত এ অভিযানের ফলে দেশের বিভিন্ন নদ-নদীসমূহে জাতীয় সম্পদ ইলিশের সমাগম পূর্বের তুলনায় অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।

শেয়ার করুন