মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

নৌপথে ২লাখ ৭০হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

শেয়ার করুন


রহমত উল্লাহ টেকনাফ :

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণে দুই লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (২৩ ডিসেম্বর) ভোরে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

২৩ডিসেম্বর (বুধবার) দুপুর আড়াই টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ কোস্টগার্ড অফিসে ষ্টেশন কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান,রাতের প্রথম প্রহরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণপূর্ব জোনের টেকনাফ ও সেন্টমার্টিন বিসিজি ষ্টেশনের কোস্টগার্ড সদস্যরা সেন্টমার্টিনের গলাচিপা ঘাট সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযানে যায়। এসময় একটি সন্দেহভাজন কাঠের ট্রলার ধাওয়া করলে তারা কিনারায় ভিড়ে ট্রলারটি ফেলে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড ট্রলারটি জব্দ করে। জব্দকৃত ট্রলার তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ২লাখ ৭০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আমিরুল ইসলাম জানান, এই ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণের জন্য জব্দকৃত ট্রলার ও ইয়াবা টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

শেয়ার করুন