২১ জুন, ২০২৬ | ৭ আষাঢ়, ১৪৩৩ | ৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

নৌকায় উড়ছে পাল, দেশ হচ্ছে ডিজিটাল

ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা দুই মেয়াদে সরকার পরিচালনা করছে। প্রায় সাড়ে ৮ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি আগামী একাদশ নির্বাচনে অংশগ্রহণের জন্য চূড়ান্ত প্রস্তুতিও নিচ্ছে। এরই মধ্যে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের কাজেরও নির্দেশ দিয়েছেন। এমনকি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেশের জনগণের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ তৎপর হয়ে উঠেছেন আওয়ামী লীগের এমপিরা। এমনকি যারা আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তারাও প্রচারণা চালাচ্ছেন যখন দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মাঝে ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী তার ফেসবুকে সরকারের উন্নয়ন নিয়ে একটি স্লোগান পোস্ট করেছেন।

স্লোগানটি হচ্ছে-নৌকায় উড়ছে পাল; দেশ হচ্ছে ডিজিটাল। মূলত সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে সবার সামনে তুলে ধরতে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে জনমত টানতেই এমন স্লোগান বেছে নেয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।