১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নেতাদের নয়, ভোটারদের কাছে যান : ওবায়দুল কাদের

obaydul_kaderনেতাদের খুশি না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ জন্য দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন আদায় করতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে এক পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অতীতে কী হয়েছে, তা নিয়ে ঘাঁটাঘাঁটি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অন্যায়কারীকে কখনোই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, দলীয় সভানেত্রী তার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তিনি তা মেধা ও প্রজ্ঞা দিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন।

পথসভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।