২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নেজামে ইসলাম পার্টি রামু ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কক্সবাজার জেলা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৩ টায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী। বিশেষ অতিথি ছিলন, জেলা নায়েবে আমীর ও রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মঈনুদ্দিন, পার্টির জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার আমীর ও রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহর সভাপতিত্বে এ সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আহমদুর রহমানকে আমীর ও মাওলানা হাফেজ আবু বকর ছিদ্দিককে সাধারণ সম্পাদক করে ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়।
রামু উপজেলা আমীর মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী এ ইউনিয়ন শাখার নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। নবগঠিত এ কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, নায়েবে আমীর মাওলানা কারী শামসুল আলম, যুগ্ম-সাধারণ মাওলানা আবুল হোছাইন, মাওলানা ডা. ফয়েজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ ছৈয়দ নূর, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াহহাব, অর্থ সম্পাদক মাষ্টার ইউছুফ নবী, প্রচার সম্পাদক হাফেজ আজিজুল হক, দাওয়াহ সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন রব্বানী, দফতর সম্পাদক মাওলানা আজিজুল হক, যুব বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য  মুহাম্মদ রাকিবুল হাসান, মুহাম্মদ নুরুল আজিম, মুহাম্মদ সাদ্দাম হোসাইন, হাফেজ আকতার কামাল (শাওন)।
উপস্থিত নেতৃবৃন্দ ও নবনির্বাচিত দায়িত্বশীলগণ আকাবিরে দেওবন্দের হাতে গড়া ঐতিহ্যবাহী দ্বীনি রাজনৈতিক সংগঠন নেজামে ইসলাম পার্টির কর্মতৎপরতায় একনিষ্ঠভাবে শামিল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।