১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নেইমারের জায়গায় ব্রাজিল দলে উইলিয়ান

চোটের কারণে কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার। তার জায়গায় দলে ডাক পেয়েছেন চেলসি উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার উইলিয়ান।
গত বৃহস্পতিবার কাতারের বিপক্ষে খেলা প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পেলেও একটি দুঃবাদ শুনতে হয় ব্রাজিলকে। ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।

ফলে নিজেদের মাঠে অনুষ্ঠেয় কোপা আমেরিকা খেলা হচ্ছে না বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের।
ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নেইমারের চোট বেশ গুরুতর। হাতে যা সময় রয়েছে তাতে ফিট হয়ে তার পক্ষে টুর্নামেন্ট খেলা সম্ভব নয়।
২০০৭ শেষবার কোপার আসরে সেরা হয়েছিল ব্রাজিল দল। এক যুগ পর লাতিন আমেরিকা সেরা হতে পিএসজি তারকা নেইমারের উপর অনেকটাই নির্ভরশীল ছিল তিতের দল। কিন্তু চোটের কারণে নেইমার ছিটকে যাওয়ায় নতুন করে স্ট্র্যাটেজি সাজাতে হচ্ছে ব্রাজিল কোচকে।
নেইমারের জায়গায় দলে ডাকা হয়েছে উইলিয়ানকে। ব্রাজিলের জার্সিতে আক্রমণভাগের এই খেলোয়াড় এখন পর্যন্ত খেলেছেন ৬৫ ম্যাচ, গোল করেছেন আটটি।
১৪ জুন উঠবে ৪৬তম কোপা আমেরিকার পর্দা।
প্রথম দিনই বলিভিয়ার মুখোমুখি হবে স্বাগতিক ব্রাজিল। ‘এ’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও পেরু। মুল টুর্নামেন্টে পা রাখার আগে রোববার প্রীতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে তিতের দল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।