২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩ | ১৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

নেইমারকে উরুগুয়ের জার্সি উপহার দিলেন সুয়ারেজ

 


নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ব্রাজিলের বিপক্ষে। দর্শকের ভূমিকায়ই জাতীয় দল উরুগুয়ের হার দেখেছেন লুইস সুয়ারেজ। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ের রাশিয়া বিশ্বকাপের খুব কাছে চলে গেছে তিতের দল।

শুরুটা অবশ্য ভালোই ছিল উরুগুয়ের। পেনাল্টি থেকে গোল করে উরুগুয়েকে লিড এনে দিয়েছিলেন এডিনসন কাভানি। সেই ধারাবাহিকতা উরুগুয়ে শেষ পর্যন্ত ধরে রাখতে পারল কই? উল্টো নাস্তানাবুদ হয়েছে স্বাগতিকরা।

আর উরুগুয়েকে যে ফুটবলার নাচিয়ে ছেড়েছেন, নাম তার নেইমার। নিজেকে একটি গোল করেছেন; আর হ্যাটট্রিকম্যান পাওলিনহোকে দিয়ে গোল করিয়েছেন। সেলেকাওদের আক্রমণভাগের নিয়ন্ত্রণ ছিল নেইমারের কাছেই।

আর এই নেইমারই তো সুয়ারেজের সতীর্থ ও ঘনিষ্ট বন্ধুও। ক্লাব পর্যায়ে দুজন খেলছেন বার্সেলোনার হয়ে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শেষে দেখা হলো দুজনের। নেইমারের সঙ্গে ছিলেন আরেক ব্রাজিলিয়ান ফিলিপে কুটিনহো। সে সময় নেইমারকে উরুগুয়ের জার্সি উপহার দেন সুয়ারেজ। বন্ধুর কাছ থেকে উপহার পেয়ে জার্সিটা পরে নিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।