মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

নুরুল বশর-সরওয়ার-রাজু উপজেলা নির্বাচন করছেন না

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : বিএনপি সমর্থিত কক্সবাজারের তিনজন বর্তমান উপজেলা চেয়ারম্যান এবারের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করছেননা। তাঁরা হলেন-কুতুবদিয়া উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এ.টি.এম নুরুল বশর চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট বিএনপি নেতা শেফায়াত আজিজ রাজু এবং উখিয়া উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয়ভাবে তুখোড় জনপ্রিয় তিনজনই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকছেন। বিষয়টি তিনজন বর্তমান উপজেলা চেয়ারম্যানই রোববার রাত্রে সিবিএন-কে মুঠোফোনে নিশ্চিত করেছেন। তাঁরা জানান- নির্বাচনে অংশ নেয়ার জন্য স্থানীয় নেতাকর্মী-জনসাধারণের প্রবল আগ্রহ ও তাদের চাপ থাকা সত্ত্বেও দলীয় সিদ্ধান্তের কারণে প্রহসনের নির্বাচনে তাঁরা অংশ নানেয়ার ব্যাপারে ইতিমধ্যেই চুড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কক্সবাজার জেলা বিএনপি’র নীতিনির্ধারণকারীদের একজন ও জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এ.টি.এম নুরুল বশর চৌধুরী জানান-দলীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলার ৮ টি উপজেলা পরিষদ নির্বাচনের কোনটিতেই বিএনপি’র কোন নেতাকর্মী অংশ নিচ্ছেননা। উল্লেখ্য, পন্ঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে জেলার জেলার চকরিয়া উপজেলায় দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ৭ টি উপজেলা পরিষদের নির্বাচন তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। আওয়ামীলীগ জেলার ৮ টি উপজেলার মধ্যে চকরিয়াতে গিয়াস উদ্দিন চৌধুরী, পেকুয়াতে আবুল কাশেম, কুতুবদিয়াতে এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালীতে মোহাম্মদ হোছাইন ইব্রাহীম, কক্সবাজার সদরে কায়সারুল হক জুয়েল, রামুতে রিয়াজউল আলম, উখিয়াতে অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এবং টেকনাফে অধ্যাপক মোহাম্মদ আলীকে ইতিমধ্যেে মনোনয়ন দিয়েছে।

শেয়ার করুন