২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নুরুল কবির হেলালকে চিকিৎসা সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

kobir vai-ramu2
রামু উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি নুরুল কবির হেলালকে চিকিৎসা সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৯ মে) সকালে ঢাকা পঙ্গু হাসপাতালে এসে তার হাতে নগদ অর্থসহ একটি চেক তুলে দেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মেডিকেল প্রতিনিধি ডাঃ লেলিন। উপস্থিত ছিলেন পঙ্গু হাসপাতালের চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর প্রমূখ। এ সময় রামু উপজেলা যুবলীগ নেতা মো. হোসেন সোহেলও উপস্থিত ছিলেন।
চেক প্রদানকালে ডাঃ লেলিন বলেন, পরবর্তীতে প্রয়োজনে তাকে আরও আর্থিক সহায়তা দেওয়া হবে বলে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্থ করেছেন।
এদিকে, রামু উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি নুরুল কবির হেলাল সড়ক দূর্ঘটনায় পায়ে আঘাত প্রাপ্ত হয়ে ঢাকা পঙ্গু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। নুরুল কবির হেলাল রামু উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি রামু কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।