২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নিয়ম না মেনেই সৌদি বাদশার সঙ্গে বৈঠক করলেন অ্যাঞ্জেলা মারকেল

পুরুষের সামনে মহিলাদের মাথা ঢেকে আসতে হবে। এই নিয়ম থেকে বাদ যাবেন না অতিথি বিদেশি রাষ্ট্রপ্রধানরাও। এমনই কঠোর অনুশাসন প্রচলিত সৌদি আরবে। সেই নিয়মের তোয়াক্কা না করেই সৌদির বাদশা সালমানের সঙ্গে বৈঠক করলেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল। আর তা নিয়ে দেশে জোর বিতর্ক।

সৌদি আরবে মহিলাদের গতিবিধি নিয়ন্ত্রিত। তাদের গা ঢাকা পোশাক পরতে হয়। মাথা পুরো ঢেকে রাখতে হয়। মহিলাদের গাড়ি চালানোর অনুমতি নেই। তারা একা একা খুব বেশি ঘুরতেও পারেন না। বিদেশি রাষ্ট্রপ্রধানদের জন্যও এরকম কিছু প্রোটকল রয়েছে।

তবে মারকেলই প্রথম নন যিনি সৌদির নিয়মের তোয়াক্কা করলেন না। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে–ও রিয়াধ এসে এই নিয়ম মানেননি। তবে মারকেলের ক্ষেত্রে বিতর্কটা অন্য জায়গায়। জার্মানিতে তিনি বোরখা নিষিদ্ধ করে বলেছিলেন, আমার দেশে এই রকম পোশাক মানা যায় না। এটা নিষিদ্ধ করা উচিত।

গত মাসেই জার্মান সংসদে বিল পাস হয়েছে। যেখানে বলা হয়েছে, স্কার্ফ বা বোরখা পরে প্রশাসনিক, সেনা বাহিনী বা বিচার বিভাগে কাজ করা যাবে না। আর তাতে মুসলিম বিরোধী ভাবমূর্তি তৈরি হয়েছে জার্মানির। এ রকম একটা দেশের রাষ্ট্রপ্রধানকে সৌদিতে আমন্ত্রণ জানানো নিয়েও প্রশ্ন উঠেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।