৩ এপ্রিল, ২০২৬ | ২০ চৈত্র, ১৪৩২ | ১৪ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় ত্রাণ বিতরণ কালে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী

নির্যাতিত রোহিঙ্গাদের পাশে সকলকে সহমর্মিতা জানাতে এগিয়ে আসতে হবে

ফারুক আহমদ,(উখিয়া): মিয়ানমারের সেনাবাহিনীর অমানবিক বর্বরতা, নিষ্টুর নির্যাতন ও হত্যাযজ্ঞের শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপন্ন রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ। গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) দুুপুরে উখিয়ার কুতুপালং ও বালুখালী শরণার্থী ক্যাম্পে পৃথক পৃথক ত্রাণ বিতরণ কালে কেন্দ্রীয় বিএনপির এ নেতা নির্যাতিত রোহিঙ্গাদের সাথে কথা বলে এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। রিজভী আহমদ রোহিঙ্গাদেরকে ধৈর্য্য ধারণ করে থাকার করারও আহ্বান জানান।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মীর শারাফত আলী শফু, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, বিএনপির ত্রাণ বিয়ষক মনিটরিং কমিটির সম্বনয়কারী ও উখিয়া বিএনপির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোলতান মাহমুদ চৌধুরী।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ ১২শ নির্যাতিত রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করে। এছাড়াও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (ড্যাব) কর্তৃক পরিচালিত জরুরী মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।