১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

‘নির্বাচনের ফলাফল বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কে প্রভাব পড়বে না’

barnikatঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে দেশটির বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

আজ সোমবার সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের ফলাফলের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার বিদ্যমান পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না। বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামী দিনে আরও বৃদ্ধি পাবে।

আওয়ামী লীগের কাউন্সিলে নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানাতে এসেছেন উল্লেখ করে মার্শিয়া বার্নিকাট বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। ভবিষ্যতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আরও বাড়বে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।