মূল খবরে যান

শিরোনাম
● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক

নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কক্সবাজারে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার (১২ অক্টোবর) শহরের হাশেমিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত এ সভায় প্রায় ১১০ জন ছাত্রী ও শিক্ষকেরা অংশ নেন।
বিআরটিএর সদর কার্যালয়ের নির্দেশনায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে বিআরটিএ কক্সবাজার সার্কেল।
আলোচনা সভায় বক্তব্য দেন বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) মোহাম্মদ কামরুজ্জামান, মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসান, ট্রাফিক ইন্সপেক্টর মো. জানে আলম, সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফ এবং মাদ্রাসার শিক্ষকেরা।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা জরুরি। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ব্যবহার, ট্রাফিক সংকেত মেনে চলা এবং যাত্রী হিসেবে প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে জানতে হবে। একই সঙ্গে চালকদের ট্রাফিক আইন মেনে চলা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, সড়ক নিরাপদ রাখতে আইন মেনে চলার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এসব বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে আনা সম্ভব।
সভায় প্রজেক্টরের মাধ্যমে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক লিফলেট, প্রসপেক্টাস ও ট্রাফিক সাইনসংক্রান্ত প্রচারপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নাশতাও দেওয়া হয়।
আয়োজকদের তথ্যমতে, কর্মসূচিতে হাশেমিয়া কামিল মাদ্রাসার আনুমানিক ১১০ জন ছাত্রী উপস্থিত ছিল।

শেয়ার করুন