৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

নিরাপত্তা পেলে আদালতে যাবেন খালেদা জিয়া

 

 

 

 

 

 

 

 

পর্যাপ্ত নিরাপত্তা পেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৫ এপ্রিল রোববার আদালতে যাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুই মামলার শুনানির জন্য ওইদিন বিচারিক আদালতে দিন ধার্য রয়েছে। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মামলা দুটিতে আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বৃহস্পতিবার দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নিজ চেম্বারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পর্যাপ্ত নিরাপত্তা পেলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া আদালতে যাবেন।’

কেন নিরাপত্তা প্রয়োজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়া এর আগে আদালতে হাজিরা দিতে গেলে তার গাড়িবহরে হামলা হয়েছে।

খন্দকার মাহবুব বলেন, ‘খালেদা জিয়া সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আদালতে যেতে চান। আর পর্যাপ্ত নিরাপত্তা পেলে তিনি অবশ্যই আদালতে যাবেন। সরকারের দায়িত্ব তাকে নিরাপত্তা দেওয়া। কেননা এর আগে আদালতে যাওয়ার সময় তার গাড়িবহরের উপর হামলা করা হয়েছিল।’
তিনি বলেন, ‘ওই মামলায় অনাস্থার দুটি আবেদন হাইকোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।