মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

‘নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে গাছ লাগানো দরকার’-ডিসি মামুনুর রশীদ

শেয়ার করুন

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার শহীদ দৌলত (পাবলিক লাইব্রেরি) ময়দানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
রবিবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরীর মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
এরপর বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ। তিনি বলেন, নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে গাছ লাগানো দরকার। গাছের পরিচর্যা করতে হবে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সারওয়ার আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ,  কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোস, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
শুরুতে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ডঃ প্রাণতোষ চন্দ্র রায়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, হিমছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) সভাপতি এডভোকেট মো. আয়াছুর রহমান, সদর উপজেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃক্ষ মেলার স্টল পরিদর্শন করেন।
‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলায় ৩০ টি স্টল বসানো হয়েছে। যেখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃক্ষ মেলা চলবে।

শেয়ার করুন