১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

নিজ হাতে অফিস ঝাড়ু মন্ত্রীর!

হঠাত্ কোনো কারণে রেগে গেলে মন্ত্রী পর্যায়ের লোকজন অনেক সময় তার আশেপাশের লোকজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেন। কখনো কখনো এক চিঠিতে চাকরিচ্যুতির মতো ঘটনা ঘটে। তবে সদ্য দায়িত্ব গ্রহণ করা এক মন্ত্রী নিজের দফতর অপরিচ্ছন্ন দেখে রেগে গিয়ে নিজেই ঝাড়ু হাতে নেমে পড়লেন পরিষ্কার অভিযানে। উত্তর প্রদেশের মন্ত্রী উপেন্দ্র তিওয়ারির এমন কাণ্ডে দারুণ অস্বস্তিতে পড়েন দফতরের কর্মীরা।

রবিবার শপথ নিয়েছে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা। সোমবারই তিনি মন্ত্রীদের আরো একটি বিষয়ে শপথ পাঠ করিয়েছেন। প্রত্যেক মন্ত্রীকে বছরে অন্তত ১০০ ঘণ্টা সময় ব্যয় করতে হবে পরিচ্ছন্নতা অভিযানের জন্য। যোগীর নির্দেশে সরকারি দফতরে পান, পান মশলা, গুটখা খাওয়াও নিষিদ্ধ হয়ে গিয়েছে।

মন্ত্রীর এমন কাজের পর সরকারি দফতর পরিচ্ছন্ন রাখতে কোমর বেঁধে নেমে পড়েন কর্তারাও।-আনন্দবাজার

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।