৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পাওয়ায়

নিজ এলাকায় সংবর্ধিত এম. মনজুর আলম মেম্বার

 


বিশেষ প্রতিবেদক:

সমাজসেবায় সফল ইউপি মেম্বার হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা ‘গোল্ডেন এ্যাওয়ার্ড’-২০২৩ পাওয়ায় নিজ এলাকা কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুই বারের সফল ইউপি সদস্য এম. মনজুর আলম সংবর্ধিত হয়েছে। বুধবার সকালে এম. মনজুর আলম মেম্বার নিজ এলাকায় আসছেন এমন খবরে ব্যবসায়ী ও সাধারণ মানুষ সংবর্ধনার ও আনন্দ মিছিলের আয়োজন করেন। পরে ১১ টায় তিনি মরিচ্যা বাজার এসে পৌঁছালে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ফুলেল মালা দিয়ে বরণ করেন এবং আনন্দ মিছিল করে তাকে স্বাগত জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে এম. মনজুর আলম বলেন, সমাজ সেবায় আমার এই অর্জন হলদিয়া পালংয়ের প্রত্যেকটা মানুষের অর্জন। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে বলে আমি জনসেবামূলক কাজ করতে পেরেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। এসময় উপস্থিত ছিলেন হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজির আহমদ,হলদিয়া পালং ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি জয়নাল উদ্দিন বাবুল, উখিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সোহেল রানা, জাতীয় শ্রমিক লীগ হলদিয়া পালং ইউনিয়নের আহ্বায়ক কেনাম উল্লাহ, হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন, হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা শ্রমিক দলের সভাপতি হাজী ওসমান, হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল, হলদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রিপন মির্জা,বিএনপি নেতা জয়নাল আবেদীন,ব্যাবসায়ী মোঃ হোছন,মোঃশাহ জাহান,শ্রমিক নেতা মোঃ শাহা জাহান, মরিচ্যা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী শফিউল আলম (আয়াজ),মোঃশাহ জাহান,মরিচ্যা বাজার কাচা তরকারী ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবদীন হাজারী,মরিচ্যা বাজার শুটকি মাছ ব্যবসায়ী সভাপতি মোঃ ইউসুফ বাবু, তরুণ ফুটবলার শেখ জামাল,পালং জার্নালের সম্পাদক সোহেল সিকদার রানা।

প্রসঙ্গতঃ গত সোমবার বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ”উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা এ.কে ফজলুল হক এর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইউপি সদস্য এম. মনজুর আলমকে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।