২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

নিখোঁজ ৯দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং শামলাপুর সড়ক পাহাড়ি ঢালার ভেতর থেকে মোহাম্মদ (২০) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মোহাম্মদ(২০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড লেচুয়াপ্রাং শাহ আলম প্রকাশ বাদশা মিয়ার ছেলে।
শনিবার(২১ জানুয়ারি)বিকাল সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম।
নিহত ইজিবাইক চালক মোহাম্মদের বড় ভাই আমির হোসেন জানান, গত ১২ জানুয়ারি সকালে ইজিবাইক নিয়ে মোহাম্মদ বাড়িতে থেকে বের হওয়ার পর রাতে আর বাড়িতে ফিরে আসেনি। রাতে বাড়িতে ফিরে না আসায় তাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজা হয়েছে। সবর্শেষ শনিবার ২১ জানুয়ারি দুপুর সাড়ে ২টার দিকে হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর তার মরদেহ পাওয়া যায়।তিনি আরও জানান, মরদেহ পাওয়ার পর দেখা যায় মোহাম্মদের হাতের আঙুল ও গলা কেটে পেলা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান,খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ হোয়াইক্যং-শামলাপুর ঢালার ভেতর থেকে এক টমটম চালকের মরদেহ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।