২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

নিউইয়র্কের রাজ্য সিনেটে ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ ঘোষণা

নিউইয়র্কের রাজ্য সিনেটে ২৬ মার্চকে 'বাংলাদেশ ডে' ঘোষণা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের সিনেটে ২৬ মার্চ দিনটিকে ‘বাংলাদেশ ডে’ (বাংলাদেশ দিবস) ঘোষণার প্রস্তাবটি সর্বসম্মতি ক্রমে পাশ হয়েছে।

গতকাল বুধবার সিনেট সভায় এই প্রস্তাবটি পাশ হয়।

সিনেট ঘোষণায় বলা হয়, ‘২৬ মার্চ, ১৯৭১ সালে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন এবং সাথে সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটির  অভ্যুদয় হয় বিশ্ব মানচিত্রে।’

এই ঘোষণার মাধ্যমে নিউইয়র্ক রাজ্য সিনেট বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের যথাযথ সম্মান প্রদর্শন করলেন।

প্রস্তাব পাশের সময় সিনেট অধিবেশনে অতিথি গ্যালারিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।