মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম চলবেই : আহমদ শফি

শেয়ার করুন

নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম চলবেই : আহমদ শফি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মঈনুল ইসলাম মাদরাসার প্রধান পরিচালক শাইখুল হাদীস শাহ্ আহমদ শফি বলেছেন, মুসলমান নামধারী নাস্তিক, মুরতাদ ও ধর্মদ্রোহীরা আল্লাহর দুশমন। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আজীবন চলবে।

শুক্রবার রাতে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে দু’দিনব্যাপী শানে-রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহমদ শফি বলেন, মুসলমানদের ঘরে ঘরে নামাজি মানুষ তৈরি করতে পারলে পরিবার ও সমাজে কোন অশান্তি থাকবে না। এসময় তিনি সকলকে প্রকৃত মুমিন ও নামাজি হওয়ার আহবান জানান।

চকরিয়া বরইতলী ফয়জুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মদ সুহাইব নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত শানে-রেসালত সম্মেলনের ১ম দিনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মুফতি মোজাফফর আহমদ।

আরো বক্তব্য রাখেন হেফাজত ইসলামের ঢাকা জামেয়া কাছেমুল উলুম মাদরাসার পরিচালক আল্ল¬ামা জুনাইদ আল হাবিব, হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা তোফাজ্জল হক সিলেটী, ব্রাহ্মণবাড়িয়া জামেয়া দারুল আরকামের পরিচালক আল্লামা সাজেদুর রহমান, হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, দেশের আলেম ওলামা, মসজিদের ইমাম ও কৃষক-শ্রমিক, মেহনতি-জনতা কারো বিরুদ্ধে কোন দুর্নীতির প্রমাণ নেই। দেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা না থাকার কারণে দেশের সর্বোচ্চ ডিগ্রিধারীরা বর্তমানে দুর্নীতিতে লিপ্ত হচ্ছে।

শেয়ার করুন