৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৪ মাঘ, ১৪৩২ | ১৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

নাসিরনগরে আরো ২১ জন গ্রেপ্তার

764ecae39329c994e2e50c34a893db2bx480x338x33ব্রাহ্মণবাড়িয়ার নসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরো ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৭৪ জনে।

গতকাল রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নাসিরনর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা মোতায়েন রয়েছেন।

আজ সোমবার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে টিন বিতরণ করবেন জেলা প্রশাসক। এ ছাড়া ১৪ দলের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।

জেলার শীর্ষ আলেম মাওলানা আশেক এলাহীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাতে ঘটনাস্থলে যাবে।

গত ২৮ অক্টোবর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরের দিন নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ চলাকালে বেশ কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত শুক্রবার একই উপজেলায় হিন্দুদের পাঁচটি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।