মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রামু থানা পুলিশের সচেতনতা মুলক সভা ও র‌্যালী অনুষ্ঠিত

শেয়ার করুন

55555
‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করুন, পুলিশের সহায়ক হোন’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর রামু থানা পুলিশ এক সেমিনার ও র‌্যালী সম্পন্ন করেছে। জাতীয় পুলিশ সপ্তাহ ২০১৫ উপলক্ষে গত ২৮মার্চ সকাল ১০টায় আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন রামু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায় কিসলু। রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, প্রকৌশলী ও প্রাত্তন শিক্ষক মীর কাশেম, রামু থানা সাব ইন্সপেক্টর আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুদর্শণ বড়–য়া, মৌলবী বেলাল আহাম্মদ, শিক্ষক রাজীব দে। এতে আরো উপস্থিত ছিলেন, রামু থানা পিএসআই হরি চাঁদ হাজরা, রামু প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, সাংবাদিক আবুল কাশেম, পিএসআই শাওন দাশ, জয়শ্রী পাল প্রমূখ। সভায় প্রধান বক্তা, সমাজে নারীরা বিভিন্ন বয়সে নানাভাবে সহিংসতার শিকার হয়। যা প্রতিনিয়ত আমাদের সমাজে বেড়েই চলছে। নারীদের অসহায়ত্বের কারণে ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মিথ্যা প্রলোভনে নারীদের প্রতারনার ফাঁদে ফেলে জীবন নষ্ট করাসহ নানাভাবে নির্যাতিত হয়। এসব প্রতিরোধে রামু থানা পুলিশকে তথ্য সহায়তা দিয়ে এবং পুলিশের বন্ধু হিসেবে এগিয়ে আসার জন্য উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, সচেতন মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এদিকে সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে পুলিশের সহায়ক হয়ে নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন