মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কক্সবাজারে জেলা যুব মহিলা লীগের আলোচনা সভায় মেয়র মুজিব

নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, নারী সমাজকে সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা ডিঙিয়ে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই থেকে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে দলটি। এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যুব মহিলা লীগের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন মেয়র মুজিব।
বৃহস্পতিবার বিকেলে শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার জেলা যুব মহিলালীগের ভারপ্রাপ্ত সভাপতি হাসিনা আক্তার রীতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাছলিমা আক্তার রুমানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামী লীগ নেতা বদরুল হাসান মিল্কী, জসিম উদ্দিন চেয়ারম্যান ও আয়েশা সিরাজসহ জেলা আওয়ামী লীগ ও জেলা যুব মহিলা লীগের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে কেক কেটে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
২০০২ সালের ৬ জুলাই ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন