১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

নারীদের অধিকার ভিক্ষা করতে হবে না

PM-new20160811124909

অধিকার চেয়ে নয়, আদায় করে নিতে হয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আর্থিকভাবে স্বাবলম্বী হলে অধিকার ভিক্ষা করতে হবে না নারীদের। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মেয়েরা আজ এগিয়ে যাচ্ছে। নারী ক্ষমতায়ন ও উন্নয়নে আমাদের সরকার ব্যাপকভাবে কাজ করেছে। বাংলাদেশ নারী উন্নয়নের একটি রোল মডেল হিসেবে বিশ্বে মর্যাদা পাচ্ছে। এছাড়া নারী রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ সপ্তম স্থান অধিকার করেছে।
তিনি আরো বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পে নারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে শিক্ষাসহ নানা ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের অংশগ্রহণ বেশি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।