মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

নারী নির্যাতনে তিনে পাকিস্তান চারে ভারত

শেয়ার করুন

tmp_9457-nari-big20161211025758-1170398355

বিশ্বের মধ্যে আফগানিস্তানে সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটে। আর এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গো। তিন নম্বরে পাকিস্তান। ভারত চার নম্বরে।

ব্রিটেনের ওয়েবসাইট ‘‌দ্য নিউ ইকোনমি ডট কম’‌ প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।

কোন দেশে নারীনির্যাতনের হার কত বেশি, সেটা নিয়ে এক সমীক্ষা শুরু করেছিল তারা। ওয়েবসাইটটির রিপোর্টে বলা হয়েছে, ভারতে গত ৩০ বছরে গর্ভস্থ সন্তান নষ্টের সংখ্যা কয়েকলক্ষ ছাড়িয়ে গেছে। শহরাঞ্চলেই ধর্ষণের সংখ্যা বেশি। তবে এটাও দাবি করা হয়েছে, গ্রামাঞ্চলে নারী নির্যাতনের অনেক ঘটনাই নথিবদ্ধ করা হয় না। ভারতে বাল্যবিবাহও পুরোপুরি নির্মূল হয়নি।

পরিসংখ্যান বলছে, ভারতে প্রতিদিন গড়ে ৬৭০ জন মহিলা যৌন হয়রানির শিকার হন। ধর্ষণ, বৈবাহিক ধর্ষণ এবং হত্যার সংখ্যা ১৭৮। মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনায় সবচেয়ে এগিয়ে দিল্লি। সারা ভারতে যে পরিমাণ নারী নির্যাতনের ঘটনা ঘটে, শুধু দিল্লিতেই তার চেয়ে তিনগুণ বেশি অপরাধ হয়।

আফগান মহিলাদের মধ্যে ৮৭ শতাংশ নিরক্ষর। এদের মধ্যে ৭০ ভাগ মহিলাকে জোর করে বিয়ে দেয়া হয়। ৫৪ ভাগ মেয়ের বিয়ে হয় মাত্র ১৫-১৯ বছর বয়সে।

নির্যাতনের তালিকায় পাঁচ থেকে ১০ নম্বরে রয়েছে যথাক্রমে কলম্বিয়া, মিশর, কেনিয়া, মেক্সিকো এবং ব্রাজিল।

শেয়ার করুন