মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

নাভিদ মাহবুব আবতাহি জেলার শ্রেষ্ঠ কাব শিশু

শেয়ার করুন

 


জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ কাব শিশু নির্বাচিত হয়েছে নাভিদ মাহবুব আবতাহি। গতকাল ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনী অনুষ্ঠানে সেরা কাব শিশু বাছাইয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন আবতাহি কক্সবাজার জেলার সাত উপজেলার বিজয়ীদের পেছনে ফেলে জেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে। এ কৃতিত্বে আবতাহি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। সে কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাহিত্যিকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী ছাত্র। কাব স্কাউট আবতাহি বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক আজকের দেশবিদেশ এর চীফ রিপোর্টার এম.আর মাহবুব ও সু গৃহিনী খালেদা জান্নাতের পুত্র। এদিকে গতকাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস মাঠে মেলার ১ম দিনে জেলা পর্যায়ের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৬টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ বি এম সিদ্দিকুর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার শেখ আহমদ চৌধুরীসহ জেলার উপজেলা সমূহের প্রাথমিক শিক্ষা অফিসারবৃন্দ।

শেয়ার করুন