১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

নাফনদীতে ভাসছে রোহিঙ্গাদের লাশ: ওপারের হেলিকপ্টার ঘটনাস্থলে আসায় জনমনে আতংক!


টেকনাফে নাফনদীর বুকে অসংখ্য রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুর ভাসমান লাশ ভাসছে। বাংলাদেশ সীমান্ত হতে ১৮জনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালীন সময়ে ওপার হতে একটি হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করায় জনমনে আতংক সৃষ্টি হয়েছে।
১সেপ্টেম্বর সকালে উপজেলার হ্নীলা-হোয়াইক্যংয়ের হোয়াব্রাং, মৌলভী বাজার, খারাংখালী, নয়া বাজারের বিভিন্ন পয়েন্টে স্থানীয় জনসাধারণ ভাসমান লাশ দেখতে পেয়ে বিজিবিকে অবহিত করে। এরপর বিষয়টি থানা পুলিশকে জানানো হলে সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ টেকনাফ থানা পুলিশের এসআই মোক্তার আহমদের নেতৃত্বে একটি দল জনতার সহায়তায় ১৮জনের মৃতদেহ সমুহ উদ্ধার করেন। এতে বয়স্ক ও যুবতী ৫জন নারী, বয়স্ক ও যুবক ৯জন পুরুষ এবং ৪জন ছেলে শিশুর মৃতদেহ বলে জানা গেছে। দুপুর ১২টারদিকে উদ্ধারকালীন সময়ে মিয়ানমার সীমান্ত হতে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে একটি হেলিকপ্টার ঘটনাস্থল অতিক্রম করে। উক্ত হেলিকপ্টারটি কোন সংস্থার নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী স্থানীয় জনসাধারণের মধ্যে এই নিয়ে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত সরকারের প্রতিনিধিদল উদ্ধারকৃত মৃতদেহ সমুহ মৌলভী বাজার গোরস্থানে দাফনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। এদিকে সরকারের একাধিক নির্ভরযোগ্য সুত্র এই তথ্য নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।